বাংলাদেশের বাজারে নতুন দুটি মনিটর মডেল নিয়ে এসেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, 'লেনোভো এল২২-৪২' এবং 'লেনোভো এল২৭-৪ই' নামের এই মনিটর দুটির স্ক্রিন সাইজ যথাক্রমে ২১.৫ ইঞ্চি এবং ২৭ ইঞ্চি। দুটি মনিটরেই ১০০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় মসৃণ ভিডিও দেখা যাবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এল২২-৪২ মডেলটিতে ২৫০ নিটস উজ্জ্বলতা এবং ১৩০০:১ কনট্রাস্ট রেশিও রয়েছে। অন্যদিকে এল২৭-৪ই মডেলটিতে ৩০০ নিটস উজ্জ্বলতা এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও থাকায় ছবি আরও প্রাণবন্ত হবে। দুটি মনিটরেই এইচডিএমআই ১.৪ এবং ভিজিএ পোর্ট সংযোগের পাশাপাশি ভেসা ওয়াল মাউন্ট সুবিধাও রয়েছে। ক্রেতারা মনিটর দুটির জন্য ৩ বছরের বিক্রয়োত্তর সেবাও পাবেন।

দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ হাজার ৭৫০ টাকা এবং ১৪ হাজার ৪০০ টাকা। বাজারে এখন থেকে মনিটর দুটি পাওয়া যাবে।