বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি বলেন, 'তারা একটি নতুন পৃথিবী গড়তে চায়।' শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে 'ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।