বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, 'তরুণরাই পারে দেশকে বদলে দিতে, নতুন করে গড়তে। তাদের শক্তি, উদ্যম ও সৃজনশীলতাই হবে আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি।'