পেন্টাগন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) তৈরি একটি প্রতিবেদন প্রকাশে বাধা দিয়েছে। এই প্রতিবেদনটি এফ-৩৫ স্টিলথ ফাইটার যুদ্ধবিমান নিয়ে তৈরি। পেন্টাগন একে ‘নিয়ন্ত্রিত অশ্রেণিবদ্ধ তথ্য’ (কন্ট্রোলড আনক্লাসিফাইড ইনফরমেশন) হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে বর্তমানে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। পেন্টাগন জানিয়েছে, ভবিষ্যতেও প্রতিবেদনটি প্রকাশের কোনো পরিকল্পনা তাদের নেই।