মঙ্গলবার সকালে নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের একটি প্রাক্তন অফিস ভবনটি আবাসিক ভবনে রূপান্তরের সময় বিকৃত সাপোর্ট বিম ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই ভবনসহ আশপাশের আরও কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং এলাকার কয়েকটি সড়ক যানচলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ধসের আশঙ্কা নেই। বন্ধ সড়কগুলোর কিছু এখনো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।