বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে। তিনি বলেন, ‘আমাদের তরুণরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তা গড়তে হবে।’ বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ইয়াং সোসাইটি’ আয়োজিত ‘ইয়ুথ র্যালি ২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভ্যান্সের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে তথ্যফাঁসের অভিযোগে সিক্রেট সার্ভিসের তদন্ত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে সংবাদ ফাঁসের অভিযোগ উঠেছে। সিক্রেট সার্ভিস অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং অপরাধমূলক অনুসন্ধানেরও ইঙ্গিত দিয়েছে।




