রোববার সকালে দক্ষিণ চীনের উপকূলে আছড়ে পড়ে টাইফুন নুল। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, চলতি বছর চীনে স্থলভাগে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঝড়টির প্রভাবে প্রবল বাতাস ও ভারি বর্ষণে বিপর্যস্ত হয় গোটা অঞ্চল। এর জেরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৬০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পরিস্থিতির একটি ভয়ংকর চিত্র উঠে আসে শনিবার। ওই দিন প্রবল বাতাসে হংকংয়ের চেওং শা ওয়ান সড়কের পাশে একটি বহুতল ভবনের সঙ্গে লাগানো বিশাল আকৃতির স্ক্যাফোল্ডিং (ভারা) ভেঙে পড়ে। পুলিস জানিয়েছে, এই ঘটনার পর তারা অসংখ্য ফোনকল পায়। তবে সৌভাগ্যক্রমে ওই ঘটনায় কেউ আহত হয়নি। ঝড়ের দাপটে ভবন থেকে খসে পড়া ভারা মুহূর্তটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘূর্ণিাগড়ের দাপটে জীবনযাপন ব্যাহত হলেও এতে কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি। কর্তৃপক্ষর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।




