যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ জানিয়েছে, স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছাকাছি এলাকায় এই ঘটনায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একাধিক বন্দুকধারী এই হামলায় জড়িত ছিলেন। সিয়াটল পুলিশ তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি বার্তা প্রকাশ করে জানিয়েছে, 'সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।' তবে হামলাকারীদের আটক করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আহতদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিয়াটল পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে রেখেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই।