বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা তাকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, 'তারা পুরো জাতিকে রক্ষা করেছে। তারা আমাদের একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।' শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।