বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ইনকর্পোরেটেডের কাছে তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর উৎপাদনের লক্ষ্যে সরবরাহের অনুরোধ জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিক পিবিসি। শুক্রবার এসকে গ্রুপের চেয়ারম্যান চে টে-ওন এই তথ্য নিশ্চিত করেন। সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনের মঞ্চে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ও অন্যান্য প্রযুক্তি খাতের নির্বাহীদের সঙ্গে উপবিষ্ট অবস্থায় চে এই মন্তব্য করেন।
নিজস্ব চিপ তৈরির পরিকল্পনা গ্রহণ করাটা একটি এআই ডেভেলপারের জন্য অসাধারণ ব্যাপার বলে উল্লেখ করেন চে। উল্লেখ্য, চেয়ারম্যান চে-র নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ই এসকে গ্রুপ দক্ষিণ কোরিয়াভিত্তিক এই চিপ নির্মাতা কোম্পানিটির মালিক। এই সফরকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংও সিলিকন ভ্যালিতে অবস্থান করছেন। তিনিই ওই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের আয়োজ করেন।
প্রেসিডেন্ট লির এই সফরকে কেন্দ্র করে একাধিক বড় আকারের প্রযুক্তি চুক্তিও ঘোষণা করা হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো এনভিডিয়া কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার ন্যাভার কর্পোরেশন ও এসকে গ্রুপের সাথে অংশীদারত্বের ঘোষণা। এই প্রতিবেদনের তথ্য মূলত ফরচুন ডটকমের বরাতে প্রকাশিত।




