চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউয়ের মুরাদপুর এলাকায় ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুম ‘টুয়েন্টি এইট মোটরস’ চালু হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসিআই মোটরস লিমিটেড জানিয়েছে, শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত শনিবার। আধুনিক সব সুবিধায় সজ্জিত এই শোরুম মোটরসাইকেলপ্রেমীদের জন্য এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
বিশাল আকারের এই শোরুমে একই ছাদের নিচে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। ফলে গ্রাহকরা নিজেদের পছন্দমতো যেকোনো মডেল কেনার সুযোগ পাবেন। শুধু মোটরসাইকেল কেনাই নয়, শোরুমটিতে বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং নির্ভরযোগ্য জেনুইন স্পেয়ার পার্টসের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইয়ামাহা রাইডারস ক্লাবের উদ্যোগে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সিআরবি মোড় থেকে শুরু হয়ে টাইগারপাস হয়ে মুরাদপুরের নতুন শোরুমে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান, টুয়েন্টি এইট মোটরসের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




