প্রতিদিনের ব্যবহারে স্মার্টফোনের টেকসই হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি, হাত থেকে পড়ে যাওয়া কিংবা ধুলার সংস্পর্শ—এমন নানা পরিস্থিতি মোকাবিলায় তৈরি করা হয়েছে টেকনো স্পার্ক ৫০ প্রো। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফিকেশন থাকায় ফোনটি ধুলা ও পানির বিরুদ্ধে প্রতিরোধী। সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতেও এটি সচল থাকে, ফলে কঠিন পরিবেশেও ব্যবহার করা যায়। এছাড়া এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন থাকায় অসাবধানতাবশত পড়ে গেলেও পর্দা ভাঙার সম্ভাবনা কম।

ফোনটিতে ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা উন্নত রেজোলিউশনের ছবি ও ভিডিও দেখার সুযোগ দেয়। ডিটিএস সাউন্ডযুক্ত দুটি স্পিকার এবং নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট শোনা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের সুপার চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় এবং ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা কমে।

মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরে চালিত এই ফোনটিতে রয়েছে নানা এআই ফিচার। এর মধ্যে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই রাইটিং, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট শিডিউলিং। সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ পাওয়া যায়, যা মাল্টিটাস্কিংয়ে সহায়ক।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ‘ফ্রিলিঙ্ক ২.০’ প্রযুক্তি রয়েছে। এটি দুর্বল নেটওয়ার্কেও কাছাকাছি থাকা একই প্রযুক্তির ডিভাইসের সাথে সংযোগ বজায় রাখে। টাচ ট্রান্সফার সুবিধার মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে সহজেই ফাইল আদান-প্রদান করা যায়। ক্যামেরা বিভাগে পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে, যা উন্নত ছবি ও ভিডিও তোলার সুযোগ দেয়। অল-সিনারিও নয়েজ ক্যান্সেলেশন থাকায় ফোনকল বা অনলাইন মিটিংয়ের সময় আশপাশের শব্দ কম শোনা যায়।

ফোনটির দাম সংস্করণভেদে ২৬ হাজার ৯৯৯ টাকা ও ৩০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।