বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি বলেন, 'তারা একটি নতুন পৃথিবী গড়তে চায়।' শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।