বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে শক্তি ও সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, 'আমাদের তরুণরা যে শক্তি প্রদর্শন করেছে, তা দিয়েই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই শক্তিকে কাজে লাগাতে হবে।'