নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক প্রচারণায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ নামে এক আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ী ভোক্তাদের হাতে স্কুটি ও সোনার কয়েন তুলে দেওয়া হয়। ক্রেতাদের বিপুল সাড়া পাওয়ায় ক্যাম্পেইনের সময়সীমা আগামী আগস্ট মাস পর্যন্ত বাড়ানোর কথাও ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
পুরস্কার প্রদান পর্বে বিচারকের ভূমিকা পালন করেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি ফ্রিডমের পক্ষ থেকে হাইজিন খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশন্স দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজিএম আসির আওসাফসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু পুরস্কার বিতরণ করছি না, বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক উদযাপন করছি। বাংলাদেশের নারীদের সুস্থতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক আরও উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।’ অনুষ্ঠানের শেষ অংশে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ সংগীত পরিবেশনা, ম্যাজিক শো ও স্ট্যান্ড-আপ কমেডির আয়োজন ছিল, যা উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করে।



