ত্রিনিদাদ ও টোবাগোতে এখন স্থায়ীভাবে বসবাস করছেন চান্টেল হেনরি নামের এক মার্কিন নারী। তার সঙ্গে আছেন স্বামী ও দুই সন্তান। হেনরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় ত্রিনিদাদে জীবনযাত্রার ব্যয় অনেক কম। সেখানে তাদের পরিবারের মাসিক খরচ দাঁড়ায় প্রায় তিন হাজার ডলার। এই পরিবর্তনের ফলে তিনি মনে করছেন তার আমেরিকান স্বপ্ন আরও বাস্তবসম্মত ও সাশ্রয়ী হয়েছে। পূর্ববর্তী জীবনের চেয়ে বর্তমান অবস্থায় তারা অনেক বেশি সুখী বলেও মন্তব্য করেন এই নারী। জীবনযাত্রার মান ও খরচের বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।