ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার অর্শদীপ সিং দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের ইতি টানেন নিজের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনে। ইনস্টাগ্রামে অভিনেত্রী সামরিন কৌরের সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লিখেন, 'মাই পারসন', যার সাথে যুক্ত করেন লাল হৃদয় ও টেডি বিয়ারের ইমোজি। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের ব্যবধানেই ২৭ লাখেরও বেশি লাইক এবং ১৯ হাজারের অধিক মন্তব্য জমা পড়ে। অর্শদীপের এই পোস্ট তার ইনস্টাগাম অ্যাকাউন্ট থেকে পুনরায় শেয়ার করেন সামরিন কৌরও।

অভিনেত্রী সামরিন ও ক্রিকেটার অর্শদীপের সম্পর্কের গল্পন শুরু হয় চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের সময়। হিমাচল প্রদেশের ধর্মশালায় তখন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে মাঠের বাইরে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় তাঁদের। ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সম্পর্কের বিষয়ে জল্পনা শুরু হয়, যদিও তখন উভয়েই এ বিষয়ে নীরবতা বজায় রাখেন। এবার আনুষ্ঠানিকভাবে সম্পর্কের স্বীকৃতি দিয়ে পোস্ট করলেন এই ভারতীয় ক্রিকেটার।

পোস্টটির কমেন্ট বক্সে ভক্তরা মজার ছলে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। একজন লিখেছেন, ‘পাজি, কত সোমবারের ব্রত করেছিলেন আপনি?’ এটি ভারতীয় সংস্কৃতির সেই প্রচলিত ধারণাকে রসিকতা করে ইঙ্গিত করে, যেখানে ভালো জীবনসঙ্গী পাওয়ার আশায় সোমবার উপবাস রাখা হয়। আরেকজন ভক্ত ক্রিকেটীয় পরিভাষায় লিখেন, ‘ভাই, পুরোপুরি পারফেক্ট লেন্থে বল করেছেন।’ অর্থাৎ, জীবনের সঠিক সময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন বলেই তার মন্তব্য।

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর ২০১৮ সালে ‘মিস জম্মু অ্যান্ড কাশ্মীর’ খেতাব অর্জন করেন। এরপর তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কবির খানের ক্রিকেটভিত্তিক চলচ্চিত্র ‘৮৩’-তে তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুের বাগদত্তা সিমরান চরিত্রে অভিনয় করেন। একই বছর আরেকটি আইনি থ্রিলার ‘নেইল পলিশ’ ছবিতেও দেখা যায় তাঁকে, যেখানে সহশিল্পী ছিলেন মানব কৌল ও অর্জুন রামপাল। তার আগে, ২০১৬ সালে পাঞ্জাবি সিনেমা ‘সরদারজি ২’-তে দিলজিৎ দোসাঞ্জ, মণিকা গিল ও সোনম বাজওয়ার পাশে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও, বাদশাহ, গুরু রনধাওয়া ও মনীন্দর বুট্টারের মতো জনপ্রিয় সংগীতশিল্পীদের বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন সামরিন। সব জল্পনা-কল্পনার পরিেশষে অর্শদীপের এই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এলো এক নতুন তারা জুটির সম্পর্কের গল্প।