মার্কিন কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে সম্প্রতি একটি জরুরি আহ্বান জানিয়েছে দেশটির ৫৭টি রোগী অ্যাডভোকেসি সংস্থা। 'ইউনাইটেড ফর কিউরস' জোটের অন্তর্ভুক্ত এই সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউসের নতুন ওএমবি নিয়ম বাতিলে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে। সংস্থাগুলোর মতে, এই নিয়ম রোগীদের স্বার্থ ও চিকিৎসা গবেষণার জন্য ক্ষতিকর হতে পারে। সোমবার (১৩ জুলাই) এই সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।