সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যাত্রীদের মধ্যে বিরোধের জের ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এলাকাবাসী জানান, ঘটনার সময় বাসে অন্তত ২০ জন যাত্রী ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।