বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি বলেন, ‘তরুণরাই পারবে এই দেশকে বদলে দিতে, কারণ তারা সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম। তারা তাদের চিন্তা ও কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা পারে।’ শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।