বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ২৪ জুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) একটি নতুন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অনুমোদন করেছে। 'ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স' শীর্ষক এই প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে পরিচালিত হবে।

প্রোগ্রামটির মোট ক্রেডিট ১৫২। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস এবং সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা ও ল্যাভিত্তিক শিক্ষার পাশাপাশি শিল্পসংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ওয়েভারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর বিশ্বের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য আইএসইউয়ের ওয়েবসাইট www.isu.ac.bd-এ পাওয়া যাবে।