পাইপলাইন প্রতিস্থাপনের জরুরি কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহে বিরতি থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে। ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঁঠালবাগান এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় ছিদ্রযুক্ত পুরোনো বিতরণ লাইন ও সার্ভিস লাইন পরিবর্তনের কাজ চলবে। এই কারণে ওই সব জায়গার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা গ্যাস পাবেন না। আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।