চীনের মানবাকৃতি রোবট (হিউম্যানয়েড) প্রযুক্তি খাতের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির প্রতিযোগিতা তীব্র হয়েছে। সম্প্রতি শেনজেন-ভিত্তিক কোম্পানি লিমএক্স ডায়নামিক্স (LimX Dynamics) বিনিয়োগ সংগ্রহকারী সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছে। শিল্পবিশ্লেষকদের ধারণা, ‘তালিকাভুক্তি বাধ্যতামূলক’—এই ধারণাটিই বর্তমানে চীনের হিউম্যানয়েড স্টার্টআপগুলোকে পরিচালিত করছে। বিনিয়োগকারীদের একটি বড় অংশ আইপিওর মাধ্যমেই নিজেদের বিনিয়োগ থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করায় দেশটির এসব প্রতিষ্ঠানের মধ্যে এই তোড়জোড় বেড়েছে।