কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) হিসেবে জনবল নিয়োগের জন্য ৬৯টি শূন্য পদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। এজন্য প্রতিটি আবেদনের জন্য ২০০ টাকা ফি প্রদেয়। প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৬ তারিখের ভিত্তিতে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং–এর যেকোনো একটি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীরা গ্রেড-৯ অনুযায়ী বেতন স্কেলে যোগদান করবেন, যেখানে মাসিক মূল বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত নির্ধারিত। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ জুলাই থেকে এবং তা চলবে ৩ আগস্ট পর্যন্ত।




