গ্রিসের জাকিন্থোস আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে একটি যুদ্ধবিমানের জরুরি অবতরণের ঘটনায়। গ্রিক বিমানবাহিনীর এফ-১৬ জেটটি ল্যান্ডিং গিয়ার (চাকা) প্রসারিত না করেই রানওয়েতে নামে। এর ফলে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ খবর অনুযায়ী, এই দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।