বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাতে এক অনন্য বাংলাদেশ গড়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, 'এটি তাদের হাতে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ।' শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'তারুণ্যের উৎসব ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।