আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব দিকে আকস্মিক একটি মিছিল করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর সদস্যরা। পল্লবী থানা এলাকায় সংঘটিত এই ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ১৭ জনকে আটকে করতে সক্ষম হয়।
পুলিশের বরাতে জানা যায়, ধৃত ব্যক্তিরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে যুক্ত। তাৎক্ষণিক ওই মিছিল থেকে একটি মাইক্রোবাস, একটি ব্যানার এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পল্লবীর ওই থামার তদন্ত পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক সংবাদ মাধ্যমে জানান, যারা পালাতে সক্ষম হয়েছিল, তাদের ছাড়াই ১৭ নেত-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই আটকদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।




