গত ২৩ জুলাই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হলো সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্স। এতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও সারাদেশের বিক্রয় প্রতিনিধি মিলিয়ে প্রায় দুই হাজার জন অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ ও মো. মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ, এবং বিজনেস হেড, সেলস ডিরেক্টর ও মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা বিক্রয় দলের সদস্যদের বিগত বছরের অর্জন ও নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে নতুন উদ্যমে কাজ করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা। ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল নাচ, গান ও র্যাফেল ড্রয়ের মতো বিনোদনমূলক কর্মসূচি। কণ্ঠশিল্পী ঐশী সংগীত পরিবেশন করেন এবং শাওন মজুমদার পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।