আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য 'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যার খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। মন্ত্রী জানান, সরকারি মাধ্যমের সর্বনিম্ন প্যাকেজের তুলনায় বেসরকারি প্যাকেজের খরচ কিছুটা বেশি। হজের খরচ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।