বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারে, সেজন্য তাদের প্রস্তুত করাই তার প্রশাসনের লক্ষ্য।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণদের মাঝে নতুন জগৎ গড়ার সক্ষমতা তৈরি হোক। তারা যেন সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ গড়তে পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




