স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৪র্থ থেকে ২০তম গ্রেডে মোট ৫৭টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের তালিকা ও বেতন স্কেল নিম্নরূপ:
১. পরিচালক – ২টি পদ, গ্রেড-৪, বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা।
২. যুগ্ম পরিচালক – ১টি পদ, গ্রেড-৫, বেতন ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৩. উপপরিচালক – ১টি পদ, গ্রেড-৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৪. সহকারী পরিচালক – ৫টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. সহকারী প্রোগ্রামার – ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার – ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. মেডিক্যাল অফিসার – ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. সহকারী প্রকৌশলী (সিভিল) – ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৯. সহকারী প্রকৌশলী (সিভিল) – ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর – ২টি পদ (পুরুষ-১, মহিলা-১), গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. কারিগরি প্রশিক্ষক – ৫টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১২. সহকারী ফার্ম ম্যানেজার – ৪টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৩. ব্যক্তিগত সহকারী (মহাপরিচালকের জন্য) – ১টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪. হোস্টেল সুপার – ১টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৫. সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার – ১টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬. মূল্যায়ন সহকারী – ১টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৭. গবেষণা সহকারী – ২টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৮. প্রশিক্ষণ সহকারী – ২টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৯. স্টোরকিপার – ১টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২০. হিসাব সহকারী – ১টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২১. মাঠ সহকারী – ২টি পদ, গ্রেড-১৫, বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
২২. সহকারী হোস্টেল সুপার – ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৩. রিসার্চ ইনভেস্টিগেটর – ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৪. সেলসম্যান (পুরুষ) – ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৫টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৬. অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান – ১টি পদ, গ্রেড-১৮, বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৭. অফিস সহায়ক – ১০টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১, ২ ও ৩ নং পদের (পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক) জন্য সর্বোচ্চ বয়স যথাক্রমে ৪৫, ৪০ ও ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি: ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ), ১২ থেকে ২৫ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ২৬ থেকে ২৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া শুরু হবে ৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৮ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের একাডেমির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: যেসব প্রার্থী ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন, তাদের সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।




