গাজীপুরের শ্রীপুর উপজেলায় মো. জাহাঙ্গীর আলম (২৭) নামের এক শীর্ষ মাদক কারবারিকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার প্রশিকা মোড় থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে নগদ ৫৩ হাজার ৩০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১৩টি ভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে শ্রীপুরের মাওনা বাজারের পিয়ার আলী কলেজ সংলগ্ন স্থানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, জাহাঙ্গীর ও তার সহযোগীরা ওই হামলা চালিয়ে তিনজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই ব্যক্তিকে ছুরিয়ে নিয়ে যায়। ওই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জাহাঙ্গীর জেলাবন্দি হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি ফের অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পরেন। আসামি ছুরিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রায় ২০ জনকে অভিযুক্ত কর হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




