নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ করা হবে, তবে বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো—ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, হেড অব রিটেইল ব্যাংকিং, হেড অব স্মল বিজনেস, হেড অব ডিজিটাল ব্যাংকিং বিজনেস এবং ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জোনে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো শিক্ষাস্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। পদগুলোর সাথে প্রাসঙ্গিক ক্ষেত্রে সিনিয়র পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে অত্যন্ত দক্ষ প্রার্থীদের জন্য বয়স ও অভিজ্ঞতার শর্তে শিথিলতার সুযোগ রাখা হয়েছে। সিএফএ, এফআরএম, সিএএমএস, এফসিএ/এসিএ, এসিসিএ, সিপিএ, সিআইএমএ, সিএ, এইসিআই এবং অনুরূপ পেশাগত সনদধারীরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। একই সঙ্গে career@jamunabank.com.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ আগস্ট ২০২৬।




