বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফটের জন্য অস্কারের দরজা এবার সত্যিই হয়তো খুলতে চলেছে। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি 'টয় স্টোরি'-এর পঞ্চম কিস্তির সাউন্ডট্র্যাক 'আই নিউট ইট, আই ইউ নিউ ইউ' গানটিই হতে পারে সেই প্রতীক্ষিত স্বীকৃতির চাবিকাঠি। হলিউডের অন্দরমহলের পর্যবেক্ষকদের ধারণা, এই গানের মাধ্যমেই সুইফট দীর্ঘদিন ধরে অর্জনের চেষ্টা করা অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন পেতে পারেন।
অ্যানিমেশন ছবিটির জন্য বিশেষভাবে তৈরি করা এই সংগীত ইতিমধ্যেই দর্শক-শ্রোতা ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে। গত ২৭ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গানের সুর, কথা ও এর আবেগঘন উপস্থাপনা অস্কার বিচারকদের মন জয় করার মতো যথেষ্ট শক্তি রাখে। যার ফলে আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এটি টেলর সুইফটের সবচেয়ে বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিনোদন বিশ্বের অন্যতম শীর্ষ তারকা হওয়া সত্ত্বেও পুরস্কারটির জন্য টেলরের আকাঙ্ক্ষা দীর্ঘ দিনের। যদিও তার সংগীত জীবন পুরস্কারে সমৃদ্ধ, তবু সিনেমার পর্দার জন্য গান রচনা করে অস্কারের মঞ্চে পৌঁছানোর এই যাত্রা ছিল ভিন্ন। 'টয় স্টোরি ৫' কাহিনির আবহের সঙ্গে মিশে গানটি এমন এক অনুরণন তৈরি করেছে, যা সুইফটের ভক্ত ও চলচ্চিত্র সমালোভকদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে।




