দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ডাইরেক্ট সেলস টিম–কার্ড সেলস, কিউআর, পিওএস)’ শীর্ষক পদটিতে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ১৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পদটির জন্য স্নাতক বা সম্মান ডিগ্রি সম্পন্ন প্রার্থীদের আবেদন করা যাবে। তবে ব্যাংকিং খাতে ন্যূনতম এক বছরের কর্মঅভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। চাকরির ধরন ফুল টাইম উল্লেখ করা হয়েছে এবং কর্মস্থল হিসেবে বাংলাদেশের যেকোনো স্থান নির্ধারিত হতে পারে।
নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্বের মধ্যে থাকবে — গ্রাহকদের কাছে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রি করা, নতুন গ্রাহক সৃষ্টির লক্ষ্যে নিয়মিত বাজার পরিদর্শন করা, মার্চেন্ট এবং গ্রাহকদের বাংলা কিউআর ও পিওএস প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা প্রদান করা, নির্ধারিত মাসিক ও ত্রৈমাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা, গ্রাহকদের কাছে ব্যাংকের পণ্যের সুবিধা এবং শর্তাবলি তুলে ধরা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাইয়ের কাজ করা।
আবেদনের জন্য প্রার্থীদের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদনপত্রই গ্রহণ করা হবে না। আবেদনের শেষ দিন ১৯ আগস্ট ২০২৬। এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।




