বাংলাদেশের শীর্ষস্থানীয় টাইলস নির্মাতা আকিজ সিরামিকস সম্প্রতি তাদের নতুন প্রিমিয়াম সংগ্রহ ‘মেটাল ক্রোমা গোল্ড’ উন্মুক্ত করেছে। আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই পণ্যটি বাজারে আনা হয়েছে।
টাইলসটির প্রধান আকর্ষণ হলো এর মেটালিক ফিনিশ, গোল্ডেন রঙের প্রলেপ এবং স্বতন্ত্র সারফেস টেক্সচার। যেভাবে আলো এই টাইলসের উপর পড়ে, সেভাবেই এর শেড এবং গঠনগত রূপ বদলে যায় — ফলে মেঝেতে তৈরি হয় একটি অতিরিক্ত মাত্রার গভীরতা। যে কোনো স্থানকে এটি দিতে পারে সমসাময়িক এবং বিলাসবহুল একটি চেহারা।
প্রচলিত ফ্লোরিং সলিউশনের চেয়ে এই টাইলসের ধাতব আবহ একটি আলাদা ডিজাইন বৈশিষ্ট্য যোগ করে। বিশেষ করে লিভিং রুম, ডাইনিং এরিয়া, হোটেলের অভ্যর্থনা কক্ষ, শোরুম এবং করপোরেট রিসেপশন — এমনকি বিভিন্ন ধরনের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় ব্যবহারের জন্যই এটি তৈরি করা হয়েছে।
আধুনিক, ন্যূনতম ও লাক্সারি ধাঁচের সাজসজ্জার সঙ্গে মেটাল ক্রোমা গোল্ডের রঙ ও ফিনিশ সহজেই মানিয়ে যায়। সংস্থার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন টাইলসের মাধ্যমে ফ্লোরিংয়ে আরও বহুমাত্রিক ডিজাইন বিকল্প যুক্ত করাই তাদের উদ্দেশ্য। শুধু ব্যবহারিক প্রয়োজন মেটানো নয় — পুরো ইন্টেরিয়র ডিজাইনের একটি অপরিহার্য অংশ হিসেবে মেঝেকে প্রতিষ্ঠিত করতে চায় আকিজ সিরামিকস।




