আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আয়োজন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বিশেষ ইভেন্টটি। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির আয়োজনে থাকছে ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি এবং সহযোগিতায় থাকছে ফিট এলিগেন্স।
এবারের আয়োজনে টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে মাস্টারকার্ড এবং ‘পাওয়ার্ড বাই’ স্পনসর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এছাড়া কৌশলগত সহযোগী হিসেবে স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার হিসেবে বাটা অংশ নিচ্ছে। এনার্জি পার্টনারের দায়িত্বে থাকছে ইউনাইটেড আইগ্যাস।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও করপোরেট নেতৃত্ব তাদের চিন্তা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। বক্তাদের তালিকায় রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন এবং বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন। পাশাপাশি কথা বলবেন এক্মি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান এবং এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির। প্রথমবারের মতো এই মঞ্চে কথা বলবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিলা নূর ও তৌসিফ মাহবুব এবং সংগীত পরিবেশন করবে ব্যান্ড ওয়ারফেজ।
অনুষ্ঠানটিতে কো-স্পনসর হিসেবে যুক্ত হয়েছে অপো, শেল্টেক্, পোলার আইসক্রিম, কুল, এসএমসি প্লাস, ইউনাইটেড হেলথকেয়ার এবং এ্যাকোয়া পেইন্টস। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, টার্কিশ এয়ারলাইনস, কোকা-কোলা, কেএফসি, এলিট স্টিল, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি।
তরুণ প্রজন্মকে তাদের ভেতরের সম্ভাবনাকে চিনতে এবং নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যারা এই ইভেন্টে অংশ নিতে আগ্রহী, তারা ‘টিকিফাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’-এর টিকিট সংগ্রহ করতে পারবেন।




