সিউতার সমুদ্রসৈকতে অবস্থান নেওয়া অভিবাসীদের সরিয়ে নেওয়ার জন্য এক বিশেষ অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার সকালে এই কার্যক্রম শুরু হলে সেখানে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
প্রতিবেদন অনুযায়ী, অভিবাসীদের জন্য নির্ধারিত তাবু খাটানো অস্থায়ী ক্যাম্পগুলোতে জায়গা পাওয়ার জন্য ভিড়ের মধ্যে চরম হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং ভিড় সামলাতে হিমশিম খেয়ে পুলিশ সতর্ক করার জন্য শূন্যে গুলি ছুড়েছে। অভিবাসীদের সৈকত থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে ক্যাম্পের সীমিত জায়গার কারণে সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।




