যুক্তরাষ্ট্রের সিনিসিনাটি চিড়িয়াখানার বিখ্যাত জলহস্তী ফিওনা বর্তমানে এক অদ্ভুত সমস্যায় পড়েছে। ভুলবশত একটি টুপি গিলে ফেলার কারণে তাকে বিশেষ চিকিৎসাধীন রাখা হয়েছে। চিড়িয়াখানার তত্ত্বাবধায়করা জানিয়েছেন, ফিওনা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
ফিওনার শারীরিক অবস্থা বিবেচনা করে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে তাকে অস্ত্রোপচারের আওতায় আনা ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে অস্ত্রোপচারের পরিবর্তে বিকল্প চিকিৎসা পদ্ধতি বেছে নিয়েছেন তারা। তার শরীর থেকে টুপিটি স্বাভাবিকভাবে বেরিয়ে আসার জন্য তাকে পর্যাপ্ত তরল খাবার এবং প্রয়োজনীয় সাপোর্টিভ কেয়ার বা সেবামূলক চিকিৎসা প্রদান করা হচ্ছে। ফিওনার দ্রুত সুস্থতার জন্য এবং টুপিটি যেন কোনো ক্ষতি না করে শরীর থেকে বেরিয়ে যায়, সেদিকেই এখন পূর্ণ মনোযোগ দিয়েছেন চিড়িয়াখানার পশু চিকিৎসক ও তত্ত্বাবধায়করা।




