ওপেনএআই-এর বিজ্ঞাপন বিভাগ অসাধারণ গতিতে সম্প্রসারিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই খাতটি বার্ষিক ১ বিলিয়ন ডলারের রাজস্ব রান রেট অর্জন করেছে। অর্থাৎ বর্তমান গতিতে কার্যক্রম চলতে থাকলে এক বছরে এই পরিমাণ আয় সম্ভব হবে।

চলতি বছরের শুরুতেই চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নেয় ওপেনএআই। এর ফলে কোম্পানির রাজস্ব কাঠামোতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে এই পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের কাছে গ্রহণযোগ্য হয়নি। তারা সুপার বোলের সময় একটি বিজ্ঞাপন প্রচার করে ওপেনএআই-এর এই উদ্যোগকে বিদ্রূপের সুরে তুলে ধরে।

ওপেনএআই-এর এই অগ্রগতির খবর প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যতে এই বিজ্ঞাপন মডেল কীভাবে বিকশিত হয়, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।