কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই কিশোর বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তোলার উদ্দেশ্যে বের হয়েছিল এবং এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার দুপুর আনুমানিক একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটবর্তী সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহটি পাওয়া যায়। কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।