কক্সবাজার পর্যটন কার্নিভালের টিকেটিং পার্টনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড। বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয় যে, আগামী ১৯ নভেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহ ধরে গ্রাহকরা টিকিফাই প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্নিভালের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে শুরু হতে যাওয়া এই বিশেষ কার্নিভালটি ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। পুরো ইভেন্টের পরিচালন দায়িত্ব পালন করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের বাণিজ্যিক পরিচালক মো. গনি উল আজম, টিকিফাই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি এবং ব্যবস্থাপনা দলের সদস্য মোজাম্মেল হক জনি। তারা কার্নিভালের প্রস্তুতি এবং টিকিট সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।