বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যম বিবিসি নিউজ এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ওই দুই দেশের দর্শক এখন ইউটিউবে ঢুকেই বিবিসির লাইভ নিউজ চ্যানেলটি দেখতে পারবেন।

উল্লেখ্য যে, বিবিসি নিউজ ইতোমধ্যেই বেশ কিছু দেশে ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং সেবা প্রদান করে আসছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কেনিয়া, নাইজেরিয়া এবং পোল্যান্ড। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে এটি আগে থেকেই একটি ফাস্ট (FAST - Free Ad-supported Streaming TV) চ্যানেল হিসেবে উপলব্ধ ছিল। তবে এখন সরাসরি ইউটিউবে লাইভ আসার ফলে দর্শকদের জন্য সংবাদ দেখা আরও সহজ হয়ে গেল।