প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার এবং দলীয় অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে একটি কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন। মাত্র আড়াই সপ্তাহের ব্যবধানে ফেরদৌসী আহমেদ (মিষ্টি) এবং ইশরাক হোসেন—এই দুই ব্যক্তিকে তাঁদের পদ ত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল মহলের মতে, এই নির্দেশ কেবল নির্দিষ্ট এই দুই ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়। বরং এটি মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীসহ সবার জন্য একটি স্পষ্ট বার্তা। ক্ষমতার দাপট প্রদর্শন অথবা অর্পিত দায়িত্বের সীমা লঙ্ঘন করে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করলে কোনো বিশেষ ব্যক্তিই নিরাপদ থাকবেন না। দায়িত্ব পালনে ব্যর্থতা বা নিয়ম বহির্ভূত আচরণের ক্ষেত্রে পদ ধরে রাখার কোনো নিশ্চয়তা নেই বলে পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।