বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাত ধরেই একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি বলেন, 'তরুণরাই পারে একটি নতুন পৃথিবী গড়তে। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণদের হাত ধরেই সত্যি হবে।' শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।