মর্যাদাপূর্ণ প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে নিজের নাম জমা দেওয়ার ব্যাপারে নিজেই উদ্যোগী হয়েছেন অভিনেত্রী ব্রিটনি অ্যালেন। তিনি তার অভিনীত জনপ্রিয় মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’-এর জন্য সেরা অতিথি অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। এইচবিও কর্তৃপক্ষ তার নাম জমা না দেওয়ায় তিনি নিজেই নিজের নাম এমি পুরস্কারের জন্য জমা দেন এবং সেটি গৃহীত হয়। রক্সি হ্যামলার চরিত্রে অভিনয় করে তিনি এই মনোনয়ন অর্জন করেন। এটি তার ক্যারিয়ারের প্রথম এমি মনোনয়ন। উল্লেখ্য, নাটকীয় ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন না করলেও নিজের আবেদনে সাড়া দিয়ে এমি কর্তৃপক্ষ তাকে মনোনয়ন দিয়েছে বলে জানা গেছে।
এমি জিততে নিজেই নিজের নাম জমা দিলেন অভিনেত্রী ব্রিটনি অ্যালেন
মেডিকেল ড্রামা 'দ্য পিট'-এ অভিনয় করে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে এমি মনোনয়ন পেয়েছেন ব্রিটনি অ্যালেন। এইচবিও নাম জমা না দেওয়ায় তিনি নিজেই আবেদন করেন।




