প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর জন্য বাংলা বিষয়ের ‘তিতুমীর’ গল্প থেকে বেশ কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রকাশিত হয়েছে। এই প্রশ্নোত্তরগুলো শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিচে প্রশ্ন ও সঠিক উত্তরগুলো দেওয়া হলো:
প্রশ্ন:
১. তিতুমীর জন্মগ্রহণ করেন কত সালে? (উত্তর: ১৭৮২ সালে)
২. তিতুমীর কোন বংশের নাম রাখবে বলে ধারণা করেন তাঁর পিতা? (উত্তর: সৈয়দ)
৩. তিতুমীরের নাম কেন ‘তিতু’ রাখা হয়েছিল? (উত্তর: তেতো ওষুধ প্রিয় বলে)
৪. তিতুমীর কোথায় পড়তেন? (উত্তর: গ্রামের মাদ্রাসায়)
৫. ‘দেশের মানুষের জন্য কিছু করা দরকার।’—উক্তিটি কার? (উত্তর: তিতুমীরের)
৬. তিতুমীর কী করতেন? (উত্তর: ডন-কুস্তি ও লাঠিখেলা)
৭. তিতুমীর কী শিখতেন? (উত্তর: তির ছোড়া ও তরবারি চালনা)
৮. খাজনা না দিলে জমিদার কী দিয়ে পিঠের চামড়া তুলে নেবে? (উত্তর: লাঠি দিয়ে)
৯. তিতুমীর গ্রাম ছেড়ে কোথায় গেলেন? (উত্তর: নারকেলবাড়িয়ায়)
১০. তিতুমীর তরুণদের প্রশিক্ষণ দেন কোথায়? (উত্তর: বাঁশের কেল্লায়)
১১. বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করা হয়? (উত্তর: নারকেলবাড়িয়ায়)
১২. ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হলো? (উত্তর: তিতুমীরকে দমন করতে)
১৩. ‘চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না।’— তিতুমীরের এই কথায় কী ফুটে উঠেছে? (উত্তর: প্রতিবাদ)
১৪. কত সালে লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনা বহর পাঠালেন? (উত্তর: ১৮৩১)
১৫. তিতুমীর কোথায় প্রাণ হারালেন? (উত্তর: বাঁশের কেল্লায়)
১৬. ‘দুর্গ’ বলতে কী বোঝানো হয়েছে? (উত্তর: সুরক্ষিত সামরিক স্থাপনা)
১৭. হাতে–কলমে শিক্ষাকে কী বলে? (উত্তর: প্রশিক্ষণ)
১৮. বাঁশের কেল্লা কী? (উত্তর: বাঁশ দিয়ে তৈরি দুর্গ)
১৯. ‘বান’ কী? (উত্তর: বন্যা)
২০. কারা তিতুমীরকে শায়েস্তা করতে চায়? (উত্তর: জমিদার ও ইংরেজরা)
প্রশ্নোত্তরগুলো প্রস্তুত করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকার শিক্ষক মোস্তাফিজুর রহমান। এই মডেল প্রশ্নগুলো শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।



