কিংবদন্তি চরিত্র রবিন হুডের ভূমিকায় হিউ জ্যাকম্যানকে দেখা গেছে ‘দ্য ডেথ অফ রবিন হুড’ চলচ্চিত্রে। তবে বক্স অফিসে দর্শক টানতে ব্যর্থ হয়েছে এই ছবিটি। মুক্তির পর প্রত্যাশিত ব্যবসা করতে না পারায় সপ্তাহের শেষেই এটি ডিজিটাল স্ট্রিমিংয়ে আসছে। চলতি সপ্তাহেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি। প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ না থাকায় দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।