এ বছর বিশ্বের স্টক বাজারগুলোর মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছিল দক্ষিণ কোরিয়ার কসপি সূচক। তবে বুধবার লেনদেনের শেষে সে ধারায় বিরাট ধস নামে। আন্তর্জাতিক তথ্য প্রতিষ্ঠান এলএসইজি’র প্রকাশিত ডেটা অনুযায়ী, কসপি সূচকটি ৫ শতাংশের বেশি পতন ঘটিয়ে দিন শেষ করে। এতে করে সূচকটি ১৯ জুনের নিজস্ব সর্বকালীন সর্বোচ্চ অবস্থান থেকে ২০ শতাংশ নিচে নেমে গেছে। একটি স্টক সূচক তার সাম্প্রতিক সর্বোচ্চ থেকে ২০ শতাংশ বা তার বেশি নিচে নেমে গেলে তাকে বিয়ার মার্কেট বা ভালুকের বাজার হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে কসপি বর্তমানে বিয়ার মার্কেট অঞ্চলে অবস্থান করছে।