নতুন প্রজন্মের ওজন কমানোর ওষুধ ক্যাগ্রিসেমা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ এনে ডেনিশ ওষুধ প্রস্তুতকারক নভো নরডিস্কের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন শেয়ারহোল্ডাররা। বিনিয়োগকারীদের দাবি, ওষুধটির ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না আসায় কোম্পানির বাজার মূলধন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিমিষেই বিলীন হয়ে যায়, আর তার আগেই এর পার্শ্বপ্রতিক্রিয়া সহনশীলতা সম্পর্কে বিভ্রান্তিমূলক চিত্র উপস্থাপন করেছিল নভো নরডিস্ক। এই হতাশাজনক ফলাফলো সরাসরি কোম্পানিটির শেয়ারমূল্যের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে এবং বিনিয়োগকারীরা মনে করেন, তারা কোম্পানিটির দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই মামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে দায়ের করা হয়েছে, যেখানে বাদী পক্ষ হিসেবে রয়েছেন সেই সকল শেয়ারহোল্ডার, যারা ক্যাগ্রিমেমা পরীক্ষার ফলাফল প্রকাশের আগে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে নভো নরডিস্কের সিকিউরিটি ক্রয় করেছিলেন। তাদের অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ওষুধটির সহনশীলতা সংক্রান্ত তথ্য। কোম্পানি পূর্বে যে ইঙ্গিত দিয়েছিল, বাস্তবতা ছিল তার থেকে ভিন্ন। ফলে পরীক্ষার চূড়ান্ত ফল বাজারের পূর্বাভাসের চেয়ে অনেকটাই দুর্বল আসে। এই ফলাফলই পরবর্তীকালে শেয়ার দরে বড় ধরণের পতন টেনে আনে, যা বিনিয়োগকারীদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই মামলা ওজেম্পিক এবং উইগোভির মতো সাফল্যের পর ওজন কমানোর ওষুধের বাজারে নভো নরডিস্কের পরবর্তী বড় চমক হিসেবে দেখা হচ্ছিল ক্যাগ্রিমেমাকে। কিন্ত এ মামলার ঘটনায় সেই সম্ভাবনা বড় ধরণের ধাক্কা খেয়েছে।
পরবর্তী প্রজন্মের ওজন কমানোর ওষুধ নিয়ে বাজারকে বিভ্রান্ত করার অভিযোগে নভো নরডিস্কের বিরুদ্ধে মামলা
হতাশাজনক ক্লিনিক্যাল ট্রায়াল ফলাফলের পর বাজারমূল্য থেকে কোটি কোটি ডলার মুছে যাওয়ার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নভো নরডিস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, ক্যাগ্রিসেমার সহনশীলতা নিয়ে কোম্পানিটি বাজারকে বিভ্রান্ত করেছে।




